সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই বক্তব্যে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোটারদের জারজসন্তান আখ্যা দিয়েছেন। বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ১৩ফেব্রæয়ারী (শুক্রবার) সন্ধ্যায় উত্তমপুর বাজারে একটি সভায় বক্তব্যকালে তিনি এ কথাটি বলেন। এমন কুরুচিপুর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে প্রেরিত জেলা জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বে নাজমুল হাসান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিটি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্য দেখা যায়। সেখানে তিনি জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ভোটারদের উদ্দেশ্যে তিনি কুরুচিপূর্ণ ও অশালীন শব্দ (জারজ সন্তান) ব্যবহার করে তাদেরকে চিহ্নিত করার আহ্বান জানানোর বক্তব্যটি আমাদের দৃষ্টি গোচর হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. ফরিদুল হক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক যৌথ বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা দিয়েছে। পছন্দের দলকে ভোট দেওয়া নাগরিকের ব্যক্তিগত ও রাজনৈতিক অধিকার। এই অধিকার চর্চাকে কেন্দ্র করে কাউকে কাউকে ভোট দেওয়ার কারণে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা বা তার বংশপরিচয় নিয়ে প্রশ্ন তোলা চরম ধৃষ্টতা। সরাসরি সংবিধান ও গণতান্ত্রিক অধিকার বিরোধী। আমরা লক্ষ করছি যে ইতোমধ্যেই উক্ত আসনের বিভিন্ন এলাকার শতশত ভোটার তার সমর্থকদের শারীরীক ও মৌখিক হুমকী ও আক্রমণের শিকার হয়ে বসতবাড়ি ত্যাগ করেছেন। সচেতন নাগরিক সমাজ তার এহেনো আচরণ ফ্যাসিবাদের নতুন সংস্করণ মনে করেন। একজন সংসদ সদস্য এলাকার সকল জনগণের প্রতিনিধিত্ব করেন। গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো নাগরিকের অধিকার আছে তার পছন্দমতো দলকে ভোট দেওয়ার। তার ভাষা হওয়া উচিত সংযত এবং শিক্ষণীয়। রাজনীতিতে মতাদর্শের পার্থক্য থাকবেই, কিন্তু তার বহিঃপ্রকাশ হতে হবে যুক্তি ও মার্জিত ভাষায়। অশালীন ভাষা ব্যবহার করা রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ। সাধারণ মানুষ কিংবা ভিন্ন মতের লোকদের উপর আক্রমণ করে এই ধরণের বক্তব্য দেওয়া সমাজে ঘৃণা এবং বিভাজন তৈরি করে। এটি কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতা ও একজন সংসদ সদস্যের আচরণ হতে পারে না।
আমরা সংশ্লিষ্ট সংসদ সদস্যকে তার এই দায়িত্বজ্ঞানহীন ও কুরুচিপূর্ণ বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহার করে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। একইসাথে, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক ও আপত্তিকর ভাষা ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করছি।
এবিষয়ে ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বক্তব্যটি অস্বীকার করে বলেন, ওই বক্তব্য আমার না, সম্ভবত ওটা এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট) দিয়ে করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা

আপডেট সময় : ০২:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬