০৫ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
বানারীপাড়ায় নির্বাচনোত্তর হিন্দু জাসদ নেতাকে মারধর; দুই যুবদল নেতা বহিস্কার

বানারীপাড়ায় নির্বাচনোত্তর হিন্দু জাসদ নেতাকে মারধর; দুই যুবদল নেতা বহিস্কার

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায়
দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে কেন্দ্র থেকে দুঃসংবাদ পেয়েছেন যুবদলের দুই নেতা। যুবদল থেকে বহিস্কারসহ

একইসাথে ওই দুই নেতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়েছে।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তক্রমে রোববার ( ১৫ ফেব্রুয়ারী) দলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, বরিশাল দক্ষিণ জেলার আওতাধীন বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিক মল্লিক ও সদস্য সচিব মাকসুদুর ডালিমের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে তাদের দুইজনকে বহিষ্কার করা হয়েছে।

সূত্রে আরও জানা গেছে, বহিষ্কৃতদের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা।

এজন্য যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়েছে।

জানা গেছে, জাতীয় নির্বাচনের পরের দিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) যুবদলের ওই দুই নেতা বাংলাদেশ জাসদের বানারীপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবিরাজ বিভাষ ঋষীকে মারধর করে গুরুতর আহত করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বিভিন্ন মাধ্যমে বিষয়টি যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজরে আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হলো।

তবে এ ব্যাপারে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিক মল্লিক ও সদস্য সচিব মাকসুদুর ডালিমের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি প্রেসবিজ্ঞপ্তিতে তারা তাদের বহিস্কারের বিষয়টি দেখেছেন। তবে এ সংক্রান্ত কোন নির্দেশনার কাগজ এখনও তারা হাতে পাননি। ###

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019