সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার

দুই যুগের অপেক্ষার অবসান: বরিশাল–৩ আসনে ভোটের জোয়ারে ফিরল বিএনপি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ প্রায় দুই যুগের রাজনৈতিক অপেক্ষার অবসান ঘটিয়ে বরিশাল–৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসন পুনরুদ্ধার করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ধানের শীষ প্রতীকে ৮০ হাজার ৯৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ঈগল প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট। ফলে প্রায় ১৯ হাজার ৭৩৮ ভোটের ব্যবধানে বড় জয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন স্বাক্ষরিত চূড়ান্ত বার্তায় এই ফলাফল জানানো হয়।

ভোটের হিসাব-নিকাশ
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল-৩ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩২ হাজার ৯৭ জন। এর মধ্যে ১ লাখ ৭৭ হাজার ৭১৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যান্য প্রার্থীদের মধ্যে—
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ সিরাজুল ইসলাম হাতপাখা প্রতীকে পান ১৬ হাজার ৩২৫ ভোট। জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু লাঙ্গল প্রতীকে পান ১৪ হাজার ১৮৪ ভোট
গণঅধিকার পরিষদের ইয়ামিন এইচ এম ফারদিন ট্রাক প্রতীকে পান ৮৬০ ভোট। বাসদের প্রার্থী আজমুল হাসান জিহাদ মই প্রতীকে পান ২১৪ ভোট
এছাড়া এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ৩০৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৪০ হাজার ৬৩৬টি।

রাজনৈতিক প্রেক্ষাপট
মুলাদী উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী কামাল হোসেন জানান, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–৩ আসনে বিএনপির প্রার্থী মোশাররফ হোসেন মঙ্গু সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬ সালে দু’বার ও ২০০১ সালে টানা চারবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৮ সালে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু জয়ী হলে আসনটি হারায় বিএনপি। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি এবং ২০১৮ সালেও এ আসনে জয় পায়নি। অবশেষে প্রায় ২৫ বছর পর পুনরায় আসনটি নিজেদের দখলে নিল দলটি।

বিজয়ীর প্রতিক্রিয়া
বিজয় ঘোষণার পর অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বাবুগঞ্জ–মুলাদীর প্রিয় জনগণের ভালোবাসা ও আস্থায় আমি নির্বাচিত হয়েছি। আপনাদের এই অকুণ্ঠ সমর্থন আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ইনশাআল্লাহ—সততা, নিষ্ঠা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে সবসময় আপনাদের পাশে থাকব। বাবুগঞ্জ–মুলাদীর উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।
দীর্ঘ রাজনৈতিক বিরতির পর এই জয় বরিশাল–৩ আসনে বিএনপির জন্য শুধু একটি আসন পুনরুদ্ধার নয়, বরং দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন বার্তা বলেই মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুই যুগের অপেক্ষার অবসান: বরিশাল–৩ আসনে ভোটের জোয়ারে ফিরল বিএনপি।

আপডেট সময় : ০৬:৫২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬