যুবসমাজ যুদ্ধ না করলে আরো শত বছর এ জাতি অন্ধকারে থাকতে হত ডাঃ শফিকুর রহমান
- আপডেট সময় : ০১:৩৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0;?brp_del_th:null;?brp_del_sen:null;?delta:null;?module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

মোঃ মনির হোসেন ঝালকাঠি:ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার উদ্যোগ সংগঠনের কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান এর উপস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা আমীর এ্যাডঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডাঃ মাহমুদা মিতু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঝালকাঠি২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঝালকাঠি-০১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক, প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদিসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
নির্বাচনী জনসভায় অংশগ্রহণের লক্ষ্যে আমীরে জামায়াত সকালে পটুয়াখালী থেকে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামে হেলিকপ্টার যোগে এসে জনসভাস্থলে জুমআর নামাজ আদায় করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যুবসমাজ যুদ্ধ না করলে আরো শত বছর এ জাতি অন্ধকারে থাকতে হত। তাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। ঝালকাঠির সন্তান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনের বিচার বাংলার মাটিতে হবে।
কেউ ভোট কেড়ে নিতে আসলে ঝাপটে ধরবেন। প্রশাসন যদি মামলা করে তাহলে আমীরে জামায়াতের নাম বলবেন। যুবকদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তাদের হাতেই নতুন বাংলাদেশ তুলে দেওয়া হবে।
এদেশে আল্লাহর হুকুম অনুযায়ী ন্যায় ইনসাফ কায়েম করতে চাই। এবারের নির্বাচনে অনেক প্রার্থী ভয়বাহ ঋনখেলাপি হয়েও নির্বাচনে সুযোগ পেয়েছে। এদেশে গরীব মানুষের বিচার টাকার জোরে প্রভাবিত হয়। ঐ বিচারকে মাটিতে মিশিয়ে দিতে চাই। আল্লাহর বিচারকে কায়েম করতে চাই। সকলের জন্য সমান বিচার হবে। বিচার বিভক্ত হবে না।
রাষ্ট্রের দায়িত্ব হলো সকলের হক বুঝিয়ে দেওয়া। ন্যায়ের বিচার প্রতিষ্ঠা হবে, অন্যায়ের পথ বন্ধ হবে। এদেশে মামলা, দখলদারিত্ব, দূর্নীতি চলবে না। দূর্নতির কান ধরে টান দিবো। পূর্বে ২৮ লক্ষ কোটি টাকা দূর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। প্রয়োজনে ওদের মুখের ভেতর থেকে পেটে হাত ঢুকিয়ে এ টাকা বাহির করা হবে।
সেনাবাহিনী, আনসারসহ সামরিক বাহিনীর সদস্যরা জীবন দেওয়ার শপথ নিয়ে কাজ করে। তাদের পর্যাপ্ত সম্মান করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সকলের প্রাপ্য অধিকার দিতে হবে। পাওনা পাওয়ার পর কেউ অপকর্ম করলে তাকে শাস্তি দিতে হবে। নারীদের মূল্যায়ন করাসহ তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
রাষ্ট্রের টাকা কারো নয় এটি সকল জনগণের। ন্যায্যতার ভিত্তিতে সকলকে পাওনা বুঝিয়ে দিতে হবে।
জনগণের প্রত্যেকটি ভোটের মূল্য আছে। যারা পূর্বে ক্ষমতায় ছিলে তারা পূর্বে কি করেছে এবং বর্তমানে কি করছে তার হিসাব নেওয়া হবে। আমরা দেশবাসীকে একা ফেলে কোথাও যাই নি।
আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে বেইজজ্জত করবো না। তাদের হাতে কাজ তুলে দিয়ে স্বাবলম্বী করা হবে।
ঝালকাঠি১ ও ঝালকাঠি ২ আসনের প্রার্থীদের মধ্যে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন ও দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
















