১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বিএনপির, আসামি ১ হাজার ৪৪ বর্ণাঢ্য আয়োজনে বিএনপি সরকারের ২৫ মন্ত্রীর শপথ,নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন সুন্দরবনে দস্যু তৎপরতা বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে. জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করায় চাকরি হারালেন মসজিদের খতিব নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উত্তাল মানপাশা কবিরাজ বাড়ি রোড উত্তরাংশে রাস্তা সংস্কারের সাথে পয়োনিস্কান ব্যবস্থার দাবী
রহমতপুরে ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ

রহমতপুরে ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের ধানের শীষ প্রতীকের পক্ষে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজগুরু বোয়ালিয়া গ্রামে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ গণসংযোগে গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমিনুল ইসলাম সিজন সিকদার, দুলাল চন্দ্র সাহা, মোহাম্মদ টুটুল, আবুল হাসান সিকদার, মোহাম্মদ রিয়াজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ এ সময় বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে। তারা আশা প্রকাশ করেন, জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে বিজয়ী করবেন।

গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019