১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা পুরস্কার বিতরণ ও রেজিস্ট্রেশন বুথ স্থাপন ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সহ ১৫ নেতাকর্মী ছাত্রদলে যোগদান ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২ সমর্থকের দোকানে আগুন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বিএনপির নির্বাচনী জনসভা বরিশাল-৩ আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ, রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি’র লিখিত আবেদন ভোটের অঙ্ক জটিল বরিশাল-৩ আসনে, সমীকরণ মিলবে কার পক্ষে? কাল‌কি‌নি‌কে সেনা হেফাজ‌তে যুব‌কের মৃত‌্যু বিদ্রোহ, ভোট সমীকরণ ও সম্ভাবনার দ্বন্দ্ব বাগেরহাটের চার আসনে বিএনপি চাপে, সুবিধাজনক অবস্থানে জামায়াত সিলেটে সড়কে এক মাসে ২৫ জনের মুত্যু
ওদের মত বদমাইশ আর কেউ নেই ঝালকাঠিতে রেজাউল করিম

ওদের মত বদমাইশ আর কেউ নেই ঝালকাঠিতে রেজাউল করিম

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরের ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করেছে তারা সঠিকভাবে পরিচালনা করতে পারেন নি। এদের পরিচালনায় দেশ দূর্নীতিতে ভরপুর ছিলো ও অনেক মায়ের বুক খালি হয়েছে।

তিনি আরো বলেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে এক বাক্সের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে। তবে পরবর্তীতে জামায়াতের আমীরের বক্তব্যে যখন স্পষ্ট হয় যে তারা ক্ষমতায় গেলে শরীআ অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তখন সেই অবস্থান আমাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি না থাকায় ওই মুহূর্তেই স্লোগান দিয়ে জোট থেকে বেরিয়ে এসে এককভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ৫ তারিখের পর ওদের মুখোশ উন্মোচন হয়েছে, ওদের মত বদমাইশ আর কেউ নাই। জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয়।

জোট থেকে বেরিয়ে আসার পর অনেকেই ভেবেছিল চরমোনাই একা হয়ে পড়েছে। প্রকৃতপক্ষে চরমোনাই এখন আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে। সাধারণ মানুষ হাতপাখা মার্কায় ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছে।

ঝালকাঠি-১ ও নং ২ আসনের প্রার্থীদের জনগণের সম্মুখে হাতপাখা দিয়ে পরিচয় করিয়ে দেন ও তাদের পক্ষে ভোট কামনা করেন।

এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ বলেন,জনগণ এখন অনেক বেশি সচেতন; আগের মতো ভুল বুঝিয়ে তাদেরকে আর উল্টোপথে পরিচালিত করা সম্ভব নয়। ভোটকেন্দ্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কিংবা কেন্দ্র দখলের অপচেষ্টা চালালে তা কঠোর হস্তে দমন করা হবে। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ঝালকাঠির আসনগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হলে যোগ্য ও সৎ নেতৃত্বের মাধ্যমে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি তারুণ্যনির্ভর জেলা গড়ে তোলা হবে। একই সঙ্গে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন,ঝালকাঠি ২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা ইব্রাহিম আলী হাদী ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঝালকাঠি জেলার সভাপতি হাফেজ মোঃ আলমগীর হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019