১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বানারী পাড়ায় জমি সংক্রান্তের জেরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে নতুন দায়িত্বে সদ্য সাবেক প্রেস ও ডেপুটি প্রেস সচিব জ্যেষ্ঠ প্রতিবেদক জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বিএনপির, আসামি ১ হাজার ৪৪ বর্ণাঢ্য আয়োজনে বিএনপি সরকারের ২৫ মন্ত্রীর শপথ,নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন সুন্দরবনে দস্যু তৎপরতা বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে. জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করায় চাকরি হারালেন মসজিদের খতিব
বিরামপুরে শ্রমিক দলের উদ্যোগে ধানের শীষ প্রতীকের গণসংযোগ অনুষ্ঠিত

বিরামপুরে শ্রমিক দলের উদ্যোগে ধানের শীষ প্রতীকের গণসংযোগ অনুষ্ঠিত

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে শ্রমিক দলের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল চারটায় পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মফিদুল ইসলাম মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ময়মনসিংহ জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব হাতেম আলী।

পথসভায় সভাপতিত্ব করেন বিরামপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিরামপুর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শাহ আলম মন্ডল।

এসময় বক্তব্য রাখেন বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজু, বিরামপুর পৌর শ্রমিক দলের সদস্য সচিব মাসুদ রানা বাবু, পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মোঃ অলী হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে শ্রমিক দলের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019