১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বিএনপির, আসামি ১ হাজার ৪৪ বর্ণাঢ্য আয়োজনে বিএনপি সরকারের ২৫ মন্ত্রীর শপথ,নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন সুন্দরবনে দস্যু তৎপরতা বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে. জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করায় চাকরি হারালেন মসজিদের খতিব নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উত্তাল মানপাশা কবিরাজ বাড়ি রোড উত্তরাংশে রাস্তা সংস্কারের সাথে পয়োনিস্কান ব্যবস্থার দাবী
আরও কমিয়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

আরও কমিয়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

আজকের ক্রাইম ডেক্স

ফেব্রুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যা রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।

এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।

ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা ও অকটেন ১২২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১২০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১২ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।

এর আগে জানুয়ারি মাসে প্রতি লিটার ডিজেল ও অকটেন বিক্রি হয়েছে যথাক্রমে ১০২ টাকা ও ১২২ টাকায়। আর প্রতি লিটার পেট্রেল ও কেরোসিন বিক্রি হয়েছে যথাক্রমে ১১৬ টাকা ও ১১৪ টাকায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019