১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন, ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল-৩( বাবুগঞ্জ -মুলাদী) সংসদীয় আসনের লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম কিবরিয়া টিপুর পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন ছাত্রসমাজের নেতাকর্মীরা।
৩০ জানুয়ারী শুক্রবার বিকাল ৪ টায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে লাঙ্গল প্রতীকের পক্ষে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় নেতাকর্মী ও সমর্থকরা বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের কেদারপুর খেয়াঘাট থেকে এই গণসংযোগ শুরু করে ভ্যানযোগে কেদারপুরের বেলতলা, নিমতলা, এমপির হাট, স্টিমারঘাট বাজার, ক্লাবগঞ্জ বাজারে সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের কাছে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় নেতাকর্মীরা বাবুগঞ্জ মুলাদির উন্নয়নের লক্ষ্যে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার অনুরোধও করেন।
বাবুগঞ্জ উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মো. সালাউদ্দিন মুন্না, যুগ্ম আহ্বায়ক ও কেদারপুর ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি আসিফ হোসেন, কেদারপুর ইউনিয়ন ছাত্র সমাজের যুগ্ন আহবায়ক ফারদিন হোসেন, নাজমুল হক সহ জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ গণসংযোগে অংশগ্রহণ করেন।