সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর প্রচার শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছেন।
বুধবার ২২ জানুয়ারি থেকে এ প্রচারণা শুরু করেন তিনি। প্রচারণার ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের এই প্রার্থী মুলাদী উপজেলার চরকালেখান মাদ্রাসা বাজার এলাকা থেকে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রমের সূচনা করেন।

প্রচারকালে তিনি বাজারের ব্যবসায়ী, সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

গণসংযোগকালে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর প্রচার শুরু

আপডেট সময় : ০৯:০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬