১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে নতুন দায়িত্বে সদ্য সাবেক প্রেস ও ডেপুটি প্রেস সচিব জ্যেষ্ঠ প্রতিবেদক জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বিএনপির, আসামি ১ হাজার ৪৪ বর্ণাঢ্য আয়োজনে বিএনপি সরকারের ২৫ মন্ত্রীর শপথ,নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন সুন্দরবনে দস্যু তৎপরতা বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে. জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করায় চাকরি হারালেন মসজিদের খতিব নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা
বরিশাল-৩ আসনে নির্বাচনী মাঠ নিয়ে শঙ্কা: একের পর এক মামলায় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পরিবারের উদ্বেগ!

বরিশাল-৩ আসনে নির্বাচনী মাঠ নিয়ে শঙ্কা: একের পর এক মামলায় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পরিবারের উদ্বেগ!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে একের পর এক নতুন রাজনৈতিক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় নির্বাচনী পরিবেশ এবং লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর পরিবার, দলীয় সমর্থক এবং স্থানীয় পর্যবেক্ষকরা।

পরিবার ও সমর্থকদের অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক মামলায় নিয়মিতভাবে আদালত থেকে জামিন পাওয়ার পরও পরিকল্পিতভাবে তাঁকে নতুন নতুন মামলায় জড়ানো হচ্ছে। তাঁদের দাবি, এর মূল উদ্দেশ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁর স্বাভাবিক ও সক্রিয় অংশগ্রহণ ব্যাহত করা।

এক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন থানায় দায়ের হওয়া অধিকাংশ মামলাই প্রায় একই ধরনের অভিযোগে করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব অভিযোগ আইনগতভাবে দুর্বল এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এমনকি জামিন পাওয়ার পরপরই নতুন মামলায় পুনরায় গ্রেপ্তার বা কারাবন্দি রাখার চেষ্টার অভিযোগও উঠেছে।

সমর্থকদের ভাষ্য অনুযায়ী, সংসদ সদস্য থাকাকালীন গোলাম কিবরিয়া টিপু নিজ নির্বাচনী এলাকায় রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা ও হয়রানি বন্ধে ভূমিকা রেখেছিলেন। ভিন্ন রাজনৈতিক মতের নেতাকর্মীরাও যাতে অযথা প্রশাসনিক হয়রানির শিকার না হন, সে বিষয়ে তিনি সচেষ্ট ছিলেন বলে দাবি করেন তাঁরা। অথচ বর্তমানে সেই নেতাকেই ধারাবাহিক রাজনৈতিক মামলার মুখোমুখি হতে হচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

আইন বিশেষজ্ঞরা বলছেন, একই প্রকৃতির অভিযোগে একাধিক মামলা দায়ের হলে তা আইনি প্রক্রিয়ার অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে উচ্চ আদালতে প্রতিকার চাওয়ার সুযোগ থাকলেও নির্বাচনের সময়সীমা ঘনিয়ে আসায় দ্রুত আইনি সমাধান প্রয়োজন বলে মত তাঁদের।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করছেন, রাজনৈতিক প্রতিযোগিতা যদি আইন ও ন্যায়বিচারের সীমা অতিক্রম করে, তবে তা নির্বাচনের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে। তাঁরা নিরপেক্ষ তদন্ত এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, নির্বাচন কমিশনের সকল নির্দেশনা মোতাবেক একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আমরা সর্বদা কাজ করছি। সকল প্রার্থীকে সমান সুযোগ-সুবিধা প্রদান করা হবে। কেউ বিশেষ সুযোগ-সুবিধার আওতায় আসবেন না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019