সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বিড়িতে সুখটান’ দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ ‘গুনাহ মাফ’ করতে পারেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

‎ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের একটি বক্তব্য ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

‎বুধবার (৭ জানুয়ারি) রাতে ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে ড. ফয়জুল হক বলেন, ‘এমনও হইতে পারে আমার ভাই হয়তো জীবনে কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই। তবে ওই সুখটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ চাইলে তার আগের সবকিছু মাফ করে দিতে পারেন। আমি গল্পের ছলে বলি আপনাদের আনন্দ লাগছে। কিন্তু এটা হতেও তো পারে।’

‎‎ওই বক্তব্য তার ব্যক্তিগত ফেসবুক পেজে আপলোড করা হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ভাইরাল হয়।

‎‎ভিডিওতে ড. ফয়জুল হককে বলতে শোনা যায়, ‘আপনারা দৈনিক ৫-১০টা বিড়ি খান না? যে দোকান থেকে খাবেন, সেখানে গিয়ে বিড়ি অর্ডার দেবেন। বিড়ি ধরিয়ে একটা সুখটান দিয়ে গল্পের ছলে বলবেন—দেশের অবস্থা দেখছো? দাঁড়িপাল্লা ছাড়া এ দেশে তো মানুষ দেখি না।’

‎পুরুষ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখন থেকে ৫ টাকার চা খাবেন, আর ১৫ টাকার গল্প করবেন। দোকানে বসে বলবেন—সব জায়গায় ড. ফয়জুলের দাঁড়িপাল্লার জয়জয়কার।’

‎নারীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, ‘এতদিন উঠানে বসে গপ্পো মারছেন, চুলের বিনি বেঁধে দিচ্ছেন। আজ থেকে একটা মাথাও ফ্রি আঁচড়াবেন না। দাঁড়িপাল্লার কথা দিয়েই শুরু করবেন। অন্তত ২০ জন মা-বোন আত্মীয়কে ফোন দিয়ে ভোট দেওয়ার কথা বলবেন।’

‎এছাড়া নির্বাচনের দিন সম্পর্কে তিনি বলেন, ‘নির্বাচনের রাতে ঘুমাবেন না। ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত জেগে থাকবেন। ভালো খাবার রান্না করে সবাইকে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ভোট গণনা শেষে বিজয় মিছিল করে ঘুমাবেন।’

‎ড. ফয়জুল হকের এই বক্তব্য ঘিরে ঝালকাঠিতে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোট চাওয়ার চেষ্টা হিসেবে দেখছেন, আবার অনেকে বিষয়টিকে রূপক ও গল্পের ছলে দেওয়া বক্তব্য বলে মনে করছেন।

‎‎বক্তব্য নিয়ে বিতর্কের পর নিজের অবস্থান ব্যাখ্যা করে ড. ফয়জুল হক বলেন, ‘আমার বক্তব্যটি মিসলিডিং করা হয়েছে। একজন এমপি প্রার্থী হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের উদ্দেশ্যে কথা বলতে হয়। সমাজে দাড়িওয়ালা, দাড়ি ছাড়া মানুষ, বিড়ি বা সিগারেট খায় এমন মানুষ আছেন। আমি বিশেষ করে দোকানে বসে বিড়ি খাওয়া মানুষদের উদ্দেশ্যে বলেছি—আপনারা বিড়ি টানতে টানতেই দাঁড়িপাল্লায় একটি ভোট চাইবেন।’

‎তিনি আরও বলেন, ‘ভালো কাজের সঙ্গে থাকতে থাকতে মানুষ ভালো হয়ে যেতে পারে। আল্লাহ চাইলে তাকে মাফ করতেও পারেন। আমাদের আলেমরা ওয়াজ মাহফিলে ‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’—এ ধরনের উদাহরণ দেন। আমি বলেছি আল্লাহ তাকে মাফ করলেও করতে পারেন।’

‎ড. ফয়জুল হক আরও বলেন, ‘আমার সম্পূর্ণ ভিডিও আমার ফেসবুক পেজে আছে। পুরোটা দেখলে বিষয়টি পরিষ্কার হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিড়িতে সুখটান’ দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ ‘গুনাহ মাফ’ করতে পারেন

আপডেট সময় : ০২:৩১:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬