১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী,
বিএনপি চেয়ারপারসন ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের কনিষ্ঠ ছেলে ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফ । মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের আইনজীবী ও বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের সভাপতি ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফ বলেন, গনতন্ত্রের পথপ্রদর্শক আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তাঁর চলে যাওয়া দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
তাঁর মৃত্যুতে আমি ও আমার পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মহান আল্লাহ্ তাঁকে জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত করুন।