১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন, ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
সৌভাগ্যের” উপজেলা বানারীপাড়া বরিশাল ২ শের-ই-বাংলার উত্তরাধিকারের পারিবারিক বিরোধ গড়ালো ভোটের মাঠে শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড নির্বাচনের আগের দিন জাতীয় পার্টি নেতার বাড়িতে হামলার অভিযোগ, প্রচারকেন্দ্র ভাঙচুর ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক আ.লীগের নীরব ভোটেই নির্ধারণ জয়-পরাজয় বাগেরহাটের চার আসনে ত্রিমুখী লড়াই সবক’টিতে মাঠে বিএনপির বিদ্রোহী, জামায়াত বাড়তি সুবিধায় বরিশাল -৩ আসন। বাবুগঞ্জে ঈগল প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ। বরিশালে সাংবাদিকদের ওপর ডিসির ক্ষোভ: নির্বাচনী কার্ড ইস্যুতে হয়রানির অভিযোগ বিপুল পরিমাণ টাকাসহ বিমানবন্দরে জেলা জামায়াতের আমির আটক কড়া নিরাপত্তায় কলাপাড়ার কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো শুরু…
জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে ২য় জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০২৫’র চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাবের আয়োজনে শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর উত্তরার ডিয়াবাড়ির মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আমান সিমেন্ট ও লেকচার পাবলিকেশন্স লিমিটেড অনুষ্ঠানে সহযোগিতা করেন।রাজউক উত্তরা মডেল কলেজের সহকারী অধ্যাপক আবু সায়েমের প্রাণবন্ত সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডে গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ,সমাজসেবক ও শিল্পপতি আলহাজ্ব এম এ ওয়াহাব বাগচী। বিশেষ অতিথি ছিলেন
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ
এস এম ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক প্রকৌশলী মোঃ মোবারক হোসেন। দেশের বিভিন্ন প্রান্তের মোট ৯১ টি স্কুলের ৩ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মোট দুটি ধাপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণ ৪৫০ জন শিক্ষার্থী ফাইনাল রাউন্ডে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

মোট চারটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীরা হচ্ছে-

গ্রুপ এ-(তৃতীয়-পঞ্চম শ্রেণি):
প্রথম স্থান: তানজিল রহমান শাবিব, Bangladesh International School and College, Nirjhor, Dhaka Bangladesh cantonment.
দ্বিতীয় স্থান: নুসাইবা ইসলাম জিনিয়া, সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ তেজগাঁও, ঢাকা।
তৃতীয় স্থান: এস এম সাইফ আল দ্বীন, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ।

গ্রুপ বি-(ষষ্ঠ-অষ্টম শ্রেণি):
প্রথম স্থান: আব্দুল্লাহ আইয়ান সাদ, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ
দ্বিতীয়: আবরার হাসান মাহির ,মাইলস্টোন স্কুল এন্ড কলেজ
তৃতীয়: সাওদা বিনতে মাসুম, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ

গ্রুপ সি-(নবম-দ্বাদশ): প্রথম স্থান: ইসরাত জাহান খুশবু, রাজউক উত্তরা মডেল কলেজ
দ্বিতীয়: জান্নাতুল ফেরদৌস, সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ
তৃতীয়: রোকাইয়া হক ইয়ানূর, মাইলস্টোন কলেজ গ্রুপ ডি-(দ্বাদশ শ্রেণীর ঊর্ধ্বে):
প্রথম: নাফিসা বিনতে শওকত, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি।
দ্বিতীয়: নুরিসা মনি, ইসলামপুর সরকারি কলেজ, জামালপুর।
তৃতীয়: মোঃ রাশিদুল হক, ইসলামপুর সরকারি কলেজ, জামালপুর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019