সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বরিশাল-৩ আসন : স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে সাত্তার খানের মনোনয়ন সংগ্রহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলহাজ্ব আব্দুস সাত্তার খান। তাঁর মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

আলহাজ্ব আব্দুস সাত্তার খান মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। দলীয়ভাবে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর নির্বাচনমুখী হওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুলাদী উপজেলায় দীর্ঘদিন ধরেই বিএনপির মধ্যে দুটি গ্রুপ বিদ্যমান। এ বিভক্তি এবার নির্বাচনের প্রক্রিয়ায় আরও স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে। একইভাবে বাবুগঞ্জ উপজেলাতেও বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি রয়েছে। ফলে দুই উপজেলায় বিএনপির একটি অংশ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব আব্দুস সাত্তার খানকে সমর্থন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আলহাজ্ব আব্দুস সাত্তার খান যদি নির্বাচনের শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে টিকে থাকেন, তাহলে বাবুগঞ্জ ও মুলাদী—এই দুই উপজেলায় বিএনপির নেতাকর্মীরা কার্যত দুটি ভাগে বিভক্ত হয়ে পড়তে পারেন। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব জয়নুল আবেদীনের নির্বাচনী প্রচারণা ও ভোটের হিসাব-নিকাশে।

সব মিলিয়ে বরিশাল-৩ আসনে এবারের নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল-৩ আসন : স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে সাত্তার খানের মনোনয়ন সংগ্রহ

আপডেট সময় : ০৫:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫