১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন, ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
সৌভাগ্যের” উপজেলা বানারীপাড়া বরিশাল ২ শের-ই-বাংলার উত্তরাধিকারের পারিবারিক বিরোধ গড়ালো ভোটের মাঠে শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড নির্বাচনের আগের দিন জাতীয় পার্টি নেতার বাড়িতে হামলার অভিযোগ, প্রচারকেন্দ্র ভাঙচুর ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক আ.লীগের নীরব ভোটেই নির্ধারণ জয়-পরাজয় বাগেরহাটের চার আসনে ত্রিমুখী লড়াই সবক’টিতে মাঠে বিএনপির বিদ্রোহী, জামায়াত বাড়তি সুবিধায় বরিশাল -৩ আসন। বাবুগঞ্জে ঈগল প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ। বরিশালে সাংবাদিকদের ওপর ডিসির ক্ষোভ: নির্বাচনী কার্ড ইস্যুতে হয়রানির অভিযোগ বিপুল পরিমাণ টাকাসহ বিমানবন্দরে জেলা জামায়াতের আমির আটক কড়া নিরাপত্তায় কলাপাড়ার কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো শুরু…
বিজয়নগরে, সরিষার বাম্পার ফলন সুন্দরী মুখরিত বিজয়নগর।

বিজয়নগরে, সরিষার বাম্পার ফলন সুন্দরী মুখরিত বিজয়নগর।

হুসাইন মোহাম্মদ (রুবেল)
দৈনিক রুদ্র বাংলা, বিজয়নগর প্রতিনিধি,,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরিষার রঙ্গে ও সুঘ্রাণ মনে হচ্ছে ফলনে বাম্পার হবে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। সকল উৎপাদিত কৃষির মধ্যে সরিষা উল্লেখযোগ্য।

নতুন জাতের সম্প্রসারণ, এবং আমদানি নির্ভরতা কমাতে উপজেলা কৃষি অফিস চেষ্টা করে যাচ্ছে। উপজেলার চান্দুরা, বুধন্তী, চর-ইসলামপুর, পত্তন, ইছাপুরা, চম্পকনগর, হরষপুর ও পাহাড়পুর ইউনিয়নে কৃষকদের সরিষার আবাদ করা হয়েছে।

কৃষি অফিসের তথ্য মতে, ৬১০ হেক্টর জমিতে বারি সরিষা ১৪, ১৭, ১৮ ও বিনা সরিষা ৪, ৯, ১১, ১২ ও স্থানীয় সরিষা টরি ৭, কল্যাণী ও সোনালিকা জাতের সরিষা আবাদ হয়েছে। এর মধ্যে বিজয়নগরে বারি সরিষা ১৪ বেশি আবাদ করা হয়েছে।

আমন ধান কাটার পর লাভজনক বিকল্প ফসল হিসেবে কৃষকরা সরিষার চাষ করছে। আমদানিকৃত সয়াবিনের ওপর নির্ভরতা কমাতে সরকার সরিষা চাষে কৃষকদের বিভিন্ন রকম সহযোগিতা করছে।

২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিজয়নগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

৭৫০ জন উপকারভোগী কৃষক-কৃষাণীর প্রত্যেকের হাতে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি এমওপি (MOP) এবং ১০ কেজি ডিএপি (DAP) সার তুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার জিয়াউল ইসলাম বলেন, সরকারি এই সহায়তায় মাঠ পর্যায়ের ক্ষুদ্র কৃষকদের সরিষা উৎপাদনে উদ্বুদ্ধ করা হয়েছে এবং কৃষকরা কৃষি অফিসের পরামর্শ মেনে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করছে। উপজেলায় চলমান বিভিন্ন প্রকল্প যেমন- ফ্রিপ প্রকল্প, কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প ও বি-স্ট্রং প্রকল্পের মাধ্যমে কৃষকদের মাঝে সরিষা প্রদর্শনীর বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। বিনা থেকে ১৪২ জনকে কৃষককে সরিষা বীজ সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, এ বছর সরিষার আবাদ থেকে প্রায় ৭০০ মেট্রিক টনের বেশি সরিষা উৎপাদন সম্ভব যা থেকে ২৯০ মেট্রিক টনের অধিক ভোজ্যতেল উৎপাদন হতে পারে যা কৃষকের নিজস্ব তেলের চাহিদা পূরণ করবে এবং বাজারজাত করে কৃষককে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে।
অন্যদিকে সরিষা মানবদেহের হার্টের জন্য উপকারী এবং রক্তে গ্লুকোজ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019