সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

গ্রেপ্তার এড়াতে দোতলা থেকে লাফ দিয়ে আ’লীগ নেতার মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ময়মনসিংহে পুলিশের গ্রেপ্তার অভিযান চলাকালে নিজ বাসার দোতলা থেকে লাফিয়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর মোর্শেদ রাজু।

জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকায় তার বাসায় কোতোয়ালি মডেল থানার পুলিশের একটি দল অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই কাজী শিপলু গনমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ তাদের বাসার কলাপসিবল গেটে নক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে রাজু দোতলার ছাদ থেকে লাফ দেন। এ সময় পাশের একটি বাউন্ডারি দেয়াল ও বেলকনির সঙ্গে ধাক্কা লেগে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন । পুলিশ চলে যাওয়ার পর আশপাশের লোকজন তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চরপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মাথায় অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মারা যান।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব গনমাধ্যমকে বলেন, পুলিশের গ্রেপ্তার অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। তবে ওই সময় বাঘমারা এলাকায় পুলিশের কোন টিম অভিযান পরিচালনা করছিল, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত নন। রাজুর মৃত্যুর বিষয়েও তিনি অবগত নন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গ্রেপ্তার এড়াতে দোতলা থেকে লাফ দিয়ে আ’লীগ নেতার মৃত্যু

আপডেট সময় : ০৬:১৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫