১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন, ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু খানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন হয়েছে ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে আহমেদ আলীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু,দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাতসহ দলীয় নেতারা।উল্লেখ
চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ১৯৯ জন। পুরুষ ভোটার দুই লাখ ৪৩ হাজার ৩১ জন। নারী ভোটার দুই লাখ ৪৩ হাজার ১৬৩ জন। ভোটকেন্দ্র ১৭০টি। দামুড়হুদা, জীবননগর উপজেলা, সদর উপজেলার আংশিক নেহালপুর ইউনিয়ন, বেগমপুর ইউনিয়ন, গড়াইটুপি ইউনিয়ন ও তিতুদহ ইউনিয়ন নিয়ে গঠিত চুয়াডাঙ্গা-২ আসন। মোট ভোটার- ৪ লাখ ৮৬ হাজার ১৯৯ জন। স্থানীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান আরও বলেন, চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত একমাত্র প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলনের তথ্য নথিভুক্ত হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে অন্য প্রার্থীরাও মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।