সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমানের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি :
বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমানের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এই কর্মসূচি পালন করেন মনোনয়নবঞ্চিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের অনুসারীরা।

মশাল হাতে নিয়ে বিক্ষোভকারীরা বাবুগঞ্জ
উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা মনোনয়ন প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।

বিক্ষোভকারীরা জানান, তারা বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের কর্মী-সমর্থক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকেই তারা প্রতিবাদ জানিয়ে আসছেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার, ১৫ ডিসেম্বর সন্ধ্যায় এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকা ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করেই মনোনয়ন দেওয়া হয়েছে, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা সৃষ্টি করেছে।

উল্লেখ্য, বরিশাল-৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীন।

এ বিষয়ে বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আওলাদ হোসেন বলেন, বিএনপি একটি বড় দল। বড় দলে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকাই স্বাভাবিক। তবে যিনি মনোনয়ন পেয়েছেন, তাঁর চেয়ে সিনিয়র ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান দলের দুঃসময়ে বাবুগঞ্জে নেতাকর্মীদের পাশে থেকে মামলা-হামলা মোকাবিলা করেছেন। বাবুগঞ্জ–মুলাদী আসনের সাধারণ মানুষের সঙ্গে তাঁর সরাসরি সংযোগ রয়েছে। তাঁকে মনোনয়নবঞ্চিত করা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। আমরা আশা করি, কেন্দ্রীয় নীতিনির্ধারকরা বিষয়টি পুনর্বিবেচনা করে বেগম সেলিমা রহমানের মনোনয়ন নিশ্চিত করবেন এবং বরিশাল-৩ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করবেন।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব কামাল সরদার বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারণী মহলের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, বরিশাল-৩ আসনে বিএনপির মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনা করে দলের সিনিয়র ও স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে মনোনয়ন দেওয়া হোক।

মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামাল হোসেন সরদার, সেলিম সরদার, উপজেলা বিএনপির সদস্য মো. মিজানুর রহমান শিকদার, মো. মনিরুজ্জামান মিল্টন, মো. হাবিবুর রহমান রিপন, বিএনপি নেতা মো. হারুন হাওলাদার, উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মেহেদী হাসান, আরিফুর রহমান রবিনসহ উপজেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে বাবুগঞ্জ উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন।
#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমানের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

আপডেট সময় : ০৫:৪৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫