১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অপারেশন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। তাকে নেওয়া হচ্ছে রাজধানীর বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক সাঈদ হাসান জানান, ওসমান হাদির অপারেশন সম্পন্ন হয়েছে। শরীরিক অবস্থা স্থিতিশীল হলে পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য হাদিকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। এখনও নিবিড় পর্যবেক্ষণে আছেন ভাই। হাদির জন্য সবার কাছে তিনি দোয়া চেয়েছেন।
চিকিৎসকদের বরাত দিয়ে সাঈদ হাসান জানান, ওসমানের মাথার ভেতরে গুলি পাওয়া যায়নি। গুলি এক পাশে ঢুকে আরেক পাশ থেকে বের হয়ে গেছে। মস্তিষ্কে অনেক রক্তক্ষরণ হয়েছে এবং খুলির ছোট ছোট টুকরা মস্তিষ্কের ভেতরে রয়ে গেছে। চিকিৎসকরা খুলি সরিয়ে রক্ত বের করার সিদ্ধান্ত নিয়েছেন। আঘাতটা মস্তিষ্কের স্পর্শকাতর জায়গায়, তাই চিকিৎসার যে কোনো প্রক্রিয়া খুবই ঝুঁকিপূর্ণ।