সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বরিশাল অঞ্চলকে ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গড়ে তুলতে চাই: মনোনয়ন পরবর্তী প্রতিক্রিয়ায় এডভোকেট জয়নুল আবেদীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
অবশেষে সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন।

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কালের কণ্ঠকে বলেন, অনুন্নত বাবুগঞ্জ–মুলাদীকে বরিশালের একটি আধুনিক ও উন্নত এলাকায় রূপান্তর করাই হবে আমার মূল লক্ষ্য। এ অঞ্চলকে ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গড়ে তুলতে চাই, যাতে বেকার যুবকদের কর্মসংস্থানের নতুন পথ তৈরি হয়।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীনের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বাবুগঞ্জ-মুলাদীজুড়ে শুরু হয় আনন্দের বন্যা।

দীর্ঘদিনের অপেক্ষা ও অনিশ্চয়তা কাটায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় মিষ্টি বিতরণ, আনন্দমিছিল ও শোভাযাত্রার মাধ্যমে নেতা–কর্মীরা প্রতিক্রিয়া জানান।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হয়েছে। আমরা এখন আরও সংগঠিত, আরও উদ্দীপিত। এডভোকেট জয়নুল আবেদীনের নেতৃত্বে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করবো।

এডভোকেট জয়নুল আবেদীন বলেন, মুলাদী–মির্জাগঞ্জ সংযোগ সেতু এবং চরকালিখান ব্রিজ জাইকার অর্থায়নে নির্মিত হলে জেলা শহরের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। এতে ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন এবং বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, বাবুগঞ্জ–মুলাদীর সার্বিক উন্নয়নে আমি নিজেকে নিবেদন করতে চাই। জনগণের সহযোগিতায় এ অঞ্চলকে সামনে এগিয়ে নেওয়া হবে আমার অঙ্গীকার।

মনোনয়ন ঘোষণার পর বরিশাল-৩ (বাবুগঞ্জ) আসনে রাজনৈতিক উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে। নির্বাচনী প্রতিযোগিতা ঘিরে দলীয় নেতা–কর্মীরা এখন সাংগঠনিকভাবে মাঠে নেমে প্রস্তুতি জোরদার করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল অঞ্চলকে ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গড়ে তুলতে চাই: মনোনয়ন পরবর্তী প্রতিক্রিয়ায় এডভোকেট জয়নুল আবেদীন

আপডেট সময় : ০৬:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫