রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা
- আপডেট সময় : ১১:৪১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ এর সাথে রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সাথে মতবিনিময় বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
মতবিনিময়ে সভায় বক্তারা ঝালকাঠি র সার্বিক দিক নিয়ে আলোচনা করেন। সামনে নির্বাচনের বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি , এলাকার মাদক নির্মূল, রাস্তাঘাটের উন্নয়নের বিষয় বক্তব্য রাখেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ তিনি বলেন ঝালকাঠি সদরের উন্নয়নের জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। মাদকের বিষয় তিনি সহকারী কমিশনার ভুমি এস এম মেহেদী হাসানকে মাদক নির্মূলে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ জামাল হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ মনিরুজ্জামান, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ কাওসার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি আলতাফ হোসেন, এনসিপি সভাপতি মাইনুল ইসলাম মান্না, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক মোঃ তানজীর।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।






















