১২ ডিসেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপিত বানারীপাড়ায় বিএনপি নেতার বড় পদ বহাল রেখে ছোট পদ স্থগিত নিয়ে প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা কারাগারে তেঁতুলিয়ায় নবীণ শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও বার্ষিক বনভোজন তেঁতুলিয়ায় খাতেমুন জব্বার ফাউন্ডেশন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং মহড়ায় পথচারী গুলিবিদ্ধ দামুড়হুদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত বাবুগঞ্জে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে মারধোর ও টাকা ছিনতাই।
কাঠালিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

কাঠালিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পূর্ব ছিটকী দারুল কোরআন তৈয়্যেবিয়া হাফিজি মাদ্রাসায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১ লাখ ডিসেম্বর বিকেলে মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। দোয়া পরিচালনা করেন দারুত তাকওয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি নাছরুল্লাহ বিন তৈয়্যেব।

মাহফিলে স্থানীয় মুসল্লি, শিক্ষক, অভিভাবক ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। দেশনেত্রীর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় তারা ধারাবাহিকভাবে প্রার্থনার আয়োজন অব্যাহত রাখবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019