সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. রবিউল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় নিরপরাধ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে বাবুগঞ্জ উপজেলা বিএনপির একাংশ সংবাদ সম্মেলন করেছেন।
২০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওলাদ হোসেন বলেন, আমরা এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও ন্যায়বিচার চাই। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে যাঁরা হত্যার সাথে সম্পৃক্ত নন, তাঁদের নাম একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, আমিনুল ইসলাম ভিপি লিপন ঘটনাকালে ঢাকায় অবস্থান করছিলেন। সফিউল আজম শাহিন ও মিজানুর রহমানকে মিথ্যা ও হয়রানিমূলকভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাঁদের নাম জড়ানো হয়েছে।

আওলাদ হোসেন আরও অভিযোগ করেন, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নামও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় যুক্ত করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নির্দোষ ব্যক্তিদের নাম মামলা থেকে বাদ দেওয়ার দাবি জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, আলহাজ্ব মোঃ কামাল সরদার, সেলিম সরদার, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিলন খান, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মাহবুব তালুকদার, বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, বাবুগঞ্জ উপজেলা তাতী দলের সভাপতি মোঃ জামাল হোসেন, বিএনপি নেতা আবুল কালাম মুন্সি, মোঃ ফরিদ হোসেন, বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ হানিফ হাওলাদার, সহ-সভাপতি মোঃ জুয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ শরীফ, অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ বাহাদুর হোসেন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবদুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫