সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

পর্যটকবাহী নৌকাডুবি : পশুর নদে নিখোঁজ বরিশালের মেয়ে সাবেক নারী পাইলটের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
বাগেরহাটের মোংলার পশুর নদে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট রিয়ানা আজাদের লাশ উদ্ধার করা হয়েছে। সুন্দরবনে কোস্ট গার্ডের তিন দিনের অভিযানে সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটিসংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত শনিবার (৮ নভেম্বর) ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালিবোটযোগে যাত্রা করে।

বোটটি দুপুর ১টায় সুন্দরবনের ঢাংমারি খালসংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ হন রিয়ানা।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা আরো বলেন, কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুইটি উদ্ধারকারী দল কোস্টগার্ড বোটযোগে অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। তিন দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর সোমবার সকাল ৭টায় কোস্টগার্ড, মোংলার সাইলো জেটিসংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারের পর লাশ চাঁদপাই নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

রিয়ানা আজাদ রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তাঁদের গ্রামের বাড়ি বরিশালে। তিনি বিমানের সাবেক পাইলট।

পরে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। পরিবার নিয়ে সুন্দরবনে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় পড়েন রিয়ানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পর্যটকবাহী নৌকাডুবি : পশুর নদে নিখোঁজ বরিশালের মেয়ে সাবেক নারী পাইলটের লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫