ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে গ্রাম আদালত সেবার সচেতনতায় বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত বাবুগঞ্জে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে ব্র্যাকের হাঁস-মুরগি বিতরণ। বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় ঝালকাঠিতে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ঝালকাঠিতে অসোহায় মেধাবী শিক্ষার্থীকে নগদ ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন আনিছুর রহমান তাপু দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, ম্যাগাজিন,গুলিসহ ভারতীয় গাঁজা উদ্ধার সুগন্ধা নদীতে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা বাবর। রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও লিফলেট বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৪:২০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে কারামুক্ত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ব্যর্থ হয় দেশি-বিদেশি ষড়যন্ত্র, আর বাংলাদেশ খুঁজে পায় জাতীয়তাবাদের নতুন দিকনির্দেশনা। এই দিনের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশের গণতন্ত্র রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইসরত হোসেন কচি তালুকদার।
তিনি বলেন, “৭ নভেম্বর আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজ আবারও সেই চেতনা জাগ্রত করার সময় এসেছে।”

এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আওলাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, আলহাজ্ব মোঃ কামাল সরদার, মোঃ সেলিম সরদার, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মাহবুব তালুকদার, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিলন খান, জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মোশাররফ হোসেন, বিএনপি নেতা আবুল কালাম মুন্সি, ফরিদ হোসেন, আলাউদ্দিন, উপজেলা জিসাস সভাপতি মোঃ হুমায়ুন কবির আকন, উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রেজাউল হোসেন রেজা, মাধবপাশা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির আহমেদ সাগর, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফুর রহমান রবিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মোঃ বাহাদুর তালুকদার, রহমতপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম বাবু, ছাত্রদল নেতা এইচ. এম. আবু সায়েমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

র‍্যালি ও লিফলেট বিতরণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৬:৫৪:২০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫