সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

কৃষকের মুখে হাসি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হুসাইন মোহাম্মদ রুবেল
ব্রাহ্মণবাড়িয়া জেলা (প্রতিনিধি)
২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিজয়নগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার জনাব জিয়াউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সাধনা ত্রিপুরা। সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার তিলোত্তমা রায় তমা। রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম ও মসুর ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা দেওয়া হয়। অনুষ্ঠানে ৭৫০ জন উপকারভোগী কৃষক-কৃষাণীর প্রত্যেকের হাতে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি এমওপি (MOP) এবং ১০ কেজি ডিএপি (DAP) সার তুলে দেওয়া হয়।
এছাড়াও, ৫ জন উপকারভোগী কৃষকের প্রত্যেককে ৫ কেজি মসুর বীজ, ৫ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।
প্রধান অতিথি জনাব সাধনা ত্রিপুরা তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদের পাশে আছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণের এই কর্মসূচি তারই প্রমাণ। এই প্রণোদনা ব্যবহার করে কৃষকরা যেন সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে পারেন, সেদিকে খেয়াল রাখতে হবে। আশা করি, বিজয়নগরে রবি ফসলের বাম্পার ফলন হবে।”
কৃষি সম্প্রসারণ অফিসার তিলোত্তমা রায় তমা কৃষকদের যেকোনো প্রয়োজনে কৃষি অফিসের সঙ্গে যোগাযোগের অনুরোধ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার জনাব জিয়াউল ইসলাম বলেন, সরকারি এই সহায়তা মাঠ পর্যায়ের ক্ষুদ্র কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কৃষকদের কৃষি অফিসের পরামর্শ মেনে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার আহ্বান জানান।

আরও উপস্থিত ছিলেন সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবির ভূইয়া, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ নূরে আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, অনুষ্ঠানের মধ্যমনি কৃষক-কৃষাণীগণ ও প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কৃষকের মুখে হাসি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৫:৪৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫