সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

গাছের শুকনো পাতা কুড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ৭ জন আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ অক্টোবর) সকালে। এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে বাবুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, লোহালিয়া গ্রামের মৃত আলমাস বেপারীর ছেলে বজলুল হক ব্যাপারীর সঙ্গে একই গ্রামের জালাল ফকিরের ছেলে মোহাম্মদ শহীদ ডাক্তার-এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে বুধবার সকালে শহীদ ডাক্তার পরিবারের সদস্যরা বসতঘরের পাশের বাগানে গাছের পাতা কুড়াতে গেলে বজলুল হক ব্যাপারীর বোন ইয়ানূর বেগম ও তার মেয়েরা বাধা দেন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে শহীদ ডাক্তার পরিবারের মোছাঃ শাহিনুর বেগম (৩৫), মাহিনুর বেগম (৪৫), সাহারা আক্তার (২০) গুরুতর আহত হন। এর মধ্যে শাহিনুর ও মাহিনুর বেগমকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে বজলু ব্যাপারীর স্ত্রী জেসমিন আক্তার (৩৫), বোন ইয়ানূর বেগম (৪৬), মেয়ে ফারজানা আক্তার (১৮) ও প্রতিবেশী সখিনা বেগম (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাদেরও চারজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বজলু ব্যাপারী অভিযোগ করে বলেন, “বিরোধপূর্ণ জমিতে শহীদ ডাক্তার পরিবারের লোকজন পাতা কুড়াতে গেলে নিষেধ করি, তখন তারা আমাদের উপর হামলা চালায়
অন্যদিকে শহীদ ডাক্তার বলেন, বজলু ব্যাপারীর পরিবার দীর্ঘদিন ধরে আমাদের হয়রানি করে আসছে। আজকের ঘটনাও তারই ধারাবাহিকতা।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল আলম বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান না হলে এ ধরনের সংঘর্ষ ভবিষ্যতে আরও বড় আকার ধারণ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাছের শুকনো পাতা কুড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ৭ জন আহত

আপডেট সময় : ০৮:১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫