সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বিজয়নগর ‘তুলাতলা পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের উদ্বোধন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হুসাইন মোহাম্মদ (রুবেল)
স্টাফ রিপোর্টার
কৃষিক্ষেত্রে পুষ্টির গুরুত্ব বৃদ্ধি, নারী উদ্যোক্তা তৈরি এবং আধুনিক কৃষিপ্রযুক্তি প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৫ জন কৃষাণী নিয়ে পার্টনার ফিল্ড স্কুল (পুষ্টি) ও কৃষক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) কর্তৃক বাস্তবায়নাধীন ‘পার্টনার’ (Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh) প্রকল্পের আওতায় ‘পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, পরিবেশবান্ধব চাষ’ স্লোগানকে সামনে রেখে তুলাতলা পার্টনার ফিল্ড স্কুল (পুষ্টি) এর যাত্রা শুরু হলো।

মঙ্গলবার, ২১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের তুলাতলা গ্রামে আয়োজিত অনুষ্ঠানে, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায়, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জিয়াউল ইসলামের সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে তুলাতলা পার্টনার ফিল্ড স্কুল (পুষ্টি) ও কৃষক সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমান মহোদয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তবে বর্তমান সরকারের লক্ষ্য হলো শুধু খাদ্যের জোগান নয়, মানসম্পন্ন ও পুষ্টিকর খাদ্যের সরবরাহ নিশ্চিত করা। এই ‘তুলাতলা পার্টনার ফিল্ড স্কুল (পুষ্টি)’ কৃষাণীদের হাতে-কলমে শেখাবে কিভাবে নিরাপদ উপায়ে অধিক পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন করা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,

ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন মহোদয়। তিনি তাঁর বক্তব্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই পার্টনার ফিল্ড স্কুলে ২৫ জন কৃষাণী অংশ নেবেন এবং তারা পুষ্টিকর ফসল উৎপাদন, উত্তম কৃষি চর্চা, বীজ সংরক্ষণ, সার ও কীটনাশকের নিরাপদ ব্যবহার এবং ছোট আকারের কৃষিভিত্তিক উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার তিলোত্তমা রায় তমা, উপসহকারী কৃষি কর্মকর্তা সাবিকুন্নাহার কলি, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রবিউল আলম ও স্থানীয় কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজয়নগর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ জিয়াউল ইসলাম, ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশা প্রকাশ করেন যে, তুলাতলা পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্র বিজয়নগরের কৃষি অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিজয়নগর ‘তুলাতলা পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের উদ্বোধন।

আপডেট সময় : ০৫:৫৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫