সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

পাবনা মানসিক হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতায় ০১ জন ভুয়া এসআই ও ৪ ভুয়া কনস্টেবল আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

১১ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২ টা ৩০ মিনিটে পাবনা মানসিক হাসপাতালের মেইন গেইটে দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের তৎপরতায় এক ভুয়া এসআই ও তার সহযোগী চারজন ভুয়া কনস্টেবলসহ মোট পাঁচজনকে আটক করা হয়।

দায়িত্বে থাকা আনসার সদস্য জয়নাল আবেদীন এবং জহুরুল ইসলাম হাসপাতালের প্রধান ফটকে দায়িত্ব পালনকালে মোঃ সুমন মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে জানান যে, তিনি তাঁর টিমসহ হাসপাতালের ভেতরে পরিদর্শনে প্রবেশ করবেন। কর্তব্যরত আনসার সদস্য জয়নাল আবেদীন নিয়ম অনুসারে তাকে পরিদর্শন রেজিস্টারে নাম এন্ট্রি করতে বলেন এবং পরিচয় নিশ্চিত করতে আইডি কার্ড দেখতে চান।

এ সময় উক্ত ব্যক্তি আইডি কার্ড প্রদর্শন করতে অস্বীকৃতি জানান, যা আনসার সদস্যদের সন্দেহজনক মনে হলে তাঁরা সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করেন এবং গেট বন্ধ করে তাদের আটক করে রাখেন।

পরবর্তীতে হাসপাতালের সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন এবং তাদের বক্তব্য ও আচরণে সন্দেহ হলে দ্রুত থানায় অবহিত করেন। কিছুক্ষণ পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতিক্রমে ভুয়া এসআই ও তার সহযোগী চার ভুয়া কনস্টেবলসহ মোট পাঁচজনকে নিজেদের হেফাজতে নেন।
পাবনা মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ কর্তব্যরত আনসার সদস্যদের সতর্কতা, বুদ্ধিমত্তা ও দায়িত্বশীল আচরণের জন্য আন্তরিক প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাবনা মানসিক হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতায় ০১ জন ভুয়া এসআই ও ৪ ভুয়া কনস্টেবল আটক

আপডেট সময় : ০৯:১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫