বিজয়নগরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তিনজন মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ০৮:০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

হুসাইন মোহাম্মদ (রুবেল) বিজয়নগর প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে মাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামের ফজলুর রহমানের দুই ছেলে আক্তার হোসেন (২৮), কামাল হোসেন (২৪)
শাহেদ মিয়ার ছেলে মাসুক মিয়া (৪০)।
গত ৮ই অক্টোবর (বুধবার) দিবাগত রাতে ১২টা ৫ মিনিটে ৯ই অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়নগর থানার এস আই মোজাম্মেল হক ও তার সঙ্গে ফোর্স সহ বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ৪৫ মিনিট অভিযান পরিচালনা করে তাদের বসত ঘর হতে গ্রেপ্তার করেছে।
এ সময় ৪০৯ পিছ ইয়াবা, নগদ ১৯০১০ টাকা ও তিনটি ও অকেজো মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশ অফিসার ও সেনাবাহিনীর টিম অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এদেরকে মাদক মামলায় আদালতে সুপর্ধ করা হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।























