সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

চরমোনাই কামিল মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে যোগ্য ব্যক্তি বসলেন অধ্যক্ষের চেয়ারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেলাল হোসেন সিকদার//

গত পহেলা অক্টোবর চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে চরমোনাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ হলেন মাওলানা গাজী জাফর ইমাম। চরমোনাই কামিল মাদ্রাসার অধ্যক্ষের চেয়ারে বসলেন এমন একজন যোগ্য ব্যক্তি যিনি দীর্ঘ বছর যাবত চরমোনাই কামিল মাদ্রাসার তাফসীর বিভাগের প্রধান হিসাবে কর্মরত ছিলেন।

চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসায় গাজী জাফর ইমামকে অধ্যক্ষ নিয়োগ দেওয়ায় আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়েছেন অত্র মাদ্রাসার শিক্ষক, ছাত্র, অভিভাবক ও কর্মচারীগণ।

সদ্য যোগদানকৃত অধ্যক্ষ মাওলানা গাজী জাফর ইমাম সম্পর্কে জানা যায়, তিনি একজন বিশিষ্ট আলেমে দ্বীন ও শিক্ষানুরাগী এবং উল্লেখযোগ্য একজন ধর্মীয় আলোচক। যিনি তার দক্ষতা দিয়ে সুনামের সাথে দীর্ঘ বছর চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার তাফসীর বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছিলেন।

চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসায় গাজী মোহাম্মদ জাফর ইমামকে অধ্যক্ষ নিয়োগ দেওয়ায় সাবেক বর্তমান ছাত্রদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের জোয়ার বইছে যার একটা প্রমাণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন অধ্যক্ষকে ধন্যবাদ ও স্বাগত জানিয়ে হাজার হাজার পোস্ট করা হয়েছে। অনেকেই ফেসবুক পোস্টে লিখেছেন গাজী মোহাম্মদ জাফর ইমাম একজন আদর্শবান শিক্ষক যিনি আদর্শ ছাত্র গড়ার অন্যতম কারিগর। তার হাতে হাজার হাজার ছাত্র এলেমওয়ালা, আমলওয়ালা হয়েছেন। তার দিক নির্দেশনা পেয়ে অনেকেই পেয়েছেন সঠিক পথের ঠিকানা। এমন একজন যোগ্য লোককে চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগ দেয়ায় অত্র মাদ্রাসার গভর্নিং বডি ও অধ্যক্ষ নিয়োগ বোর্ডে যারা ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়েছেন সাবেক-বর্তমান ছাত্ররা ও অভিভাবগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চরমোনাই কামিল মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে যোগ্য ব্যক্তি বসলেন অধ্যক্ষের চেয়ারে

আপডেট সময় : ০৩:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫