সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাবুগঞ্জে’র বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও ফারুক আহমেদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ। গতকাল ২৮ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপসমূহ ঘুরে দেখেন এবং সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন। তিনি জানান, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

এ সময় বাবুগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিপ্লব মিস্ত্রী জানান, এ বছর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ২৬ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। তিনি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজার পরিবেশ সুন্দর রাখতে সক্রিয় ভূমিকা রাখার জন্য।

উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদের সাথে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে’র বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও ফারুক আহমেদ

আপডেট সময় : ০৭:৩৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫