সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

দর্শনার কামারপাড়া সীমান্তে ৩টি স্বর্ণের বারসহ নারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানার কামারপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩টি স্বর্ণের বারসহ বিজিবি এক নারীকে আটক করেছে। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা- ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, বেলা ১২ টার দিকে দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রামের ওয়াসিম মিয়ার স্ত্রী আসমা খাতুন (৩৫)কে উপজেলার কামারপাড়া সীমান্তের দিকে যাওয়ার পথে আটক করা হয়। এর আগে বিজিবর চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, দামুড়হুদা দিয়ে মহিলা চোরাকারবারি কর্তৃক স্বর্ণ চোরাচালান করা হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির- ৬ ব্যাটালিয়নের বারাদী বিওপির একটি বিশেষ টহল দল দুপুর ১২টার দিকে সীমান্ত পিলার ৮০এর ১০-আর হতে আনুমানিক ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়ায় অবস্থান নেয়।কিছুক্ষণ পরে কামারপাড়া রাস্তা থেকে আসমা আটকের পর তার কাছ থেকে তিন পিস স্বর্ণের বারসহ আটক করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন ৩৫৪ গ্রাম, যার বাজার মূল্য ৫৮ লাখ ৫৮ হাজার সাতশত ৫৬ টাকা।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেন। আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারসমূহ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনার কামারপাড়া সীমান্তে ৩টি স্বর্ণের বারসহ নারী আটক

আপডেট সময় : ০২:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫