সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

জাপার নিবন্ধন ও লাঙল প্রতীক জি এম কাদেরের: রেজাউল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দলের নিবন্ধন ও লাঙল প্রতীক চেয়ারম্যান জি এম কাদেরের নামে থাকবে, যেভাবে বর্তমানে বহাল রয়েছে।

রোববার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন জি এম কাদের ও শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বাধীন জাপার এই নেতা।

রেজাউল ইসলাম বলেন, সম্প্রতি জাতীয় পার্টির নামে বহিষ্কৃত কিছু ব্যক্তি একটি কাউন্সিল করে নির্বাচন কমিশনে দলের নিবন্ধন ও প্রতীকের দাবি জানালেও সেটি আইনিভাবে গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ওই কাউন্সিল কোনোভাবেই বৈধ নয়। এটা চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত না, প্রেসিডিয়াম থেকেও অনুমোদিত হয়নি। তাই আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানিয়েছি। ইসি আমাদের দরখাস্ত গ্রহণ করেছে এবং জানিয়েছে আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা করবে।

রেজাউল ইসলাম আরও বলেন, জাপার নিবন্ধন নম্বর ১২ এবং প্রতীক লাঙল। এ দলটির দশম সম্মেলন এখনও হয়নি। আমরা বিশ্বাস করি নিবন্ধন ও প্রতীক আগের মতোই গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কাছে আছে এবং বহাল থাকবে। গত সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচনে জিএম কাদেরের নেতৃত্বে লাঙল প্রতীকে প্রার্থীরা অংশ নিয়েছেন এবং নির্বাচিতও হয়েছেন। কাজেই আইনিভাবেই বিষয়টি স্পষ্ট।

জাতীয় পার্টির এই নেতা বলেন, যারা নিবন্ধন ও প্রতীকের দাবি করছেন, তাদের কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি। আশা করছি, দু–এক দিনের মধ্যেই ইসি আনুষ্ঠানিকভাবে আমাদের অবস্থান নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাপার নিবন্ধন ও লাঙল প্রতীক জি এম কাদেরের: রেজাউল

আপডেট সময় : ১২:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫