ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে পুলিশি অভিযানে বাসার ছাদ থেকে লাফ দিতে গিয়ে, আওয়ামী লীগ নেতার মৃত্যু সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি আমেরিকায় ট্রাক চাঁপায় বাংলাদেশী ব্যবসায়ী নিহত বিরামপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার, জিআর চাল বিতরণের উদ্বোধন করলেন মন্ত্রী বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সড়ক সংস্কারে দুর্ভোগের অবসান, পরিদর্শনে ইউএনও মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ বানারীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে জাল ও ভূয়া সার্টিফিকেটে চাকরি নেওয়ার অভিযোগ: থানায় জিডি ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও মোবাইল কোর্ট জরিমানা ইউএনওর সরকারি বাসভবন থেকে উদ্ধার ‘ঘরগিন্নি’ সাপ, পরে সুন্দরবনে অবমুক্ত দেশীয় অর্থায়নে দ্রুত “তিস্তা মেগা প্রকল্প”বাস্তবায়ন হবে: পানি সম্পদ মন্ত্রী

প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মুন্সীগঞ্জে ১০ বছরের সংসারে দুই সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন স্ত্রী। এ ঘটনার পর অভিমানে আরেকটি বিয়ে করে হেলিকপ্টারে নতুন বউ নিয়ে এলেন স্বামী।

বিষয়টি এলাকাবাসীকে জানান দিতেই হেলিকপ্টার ভাড়া করেন ওই স্বামী। আর হেলিকপ্টারে চড়ে বর-কনের আগমন দেখতে ঘটনাস্থলে ভিড় জমান এলাকাবাসী। শুক্রবার (২৬ সেস্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সঙ্গে ছিল আগের ঘরের এক মেয়েও।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর আগে ওই গ্রামের সার্ভেয়ার কামাল হোসেনের সঙ্গে বিয়ে হয় সাথী আক্তার নামের এক নারীর। সেই ঘরে তাদের দুই কন্যা সন্তান রয়েছে। কিন্তু গত ১০ আগস্ট দুই শিশু সন্তান স্বামীর কাছে রেখে শহরের এক বিবাহিত যুবকের হাত ধরে চলে যান কামালের স্ত্রী।

পরে জানতে পারেন সাথী তাকে তালাক দিয়েছেন। হঠাৎ এই পারিবারিক ভাঙনে ভেঙে না পড়ে, উল্টো জেদের জেরে বেছে নেন নতুন জীবনের পথ। শুক্রবার দুপুরে ছোট কন্যাকে কোলে নিয়ে হেলিকপ্টারে চেপে রওনা হন নতুন শ্বশুরবাড়ির উদ্দেশে, বিয়ে করে নিয়ে আসেন নতুন বউ।

এ বিষয়ে কামাল বলেন, আসলে পুরুষ নির্যাতনের কথা কেউ ভাবে না। আমার অর্থবিত্তের কোনো কমতি ছিল না। কাজের কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকতাম। গত আগস্টে হঠাৎ স্ত্রী বাড়ি থেকে চলে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে জানতে পারি সে মুন্না নামের এক ছেলের সঙ্গে পালিয়েছে। এই জেদে নতুন বিয়ের সিদ্ধান্ত নিই।

কামাল আরও বলেন, সব জেনে-শুনে আমার নতুন স্ত্রীর পরিবার বিয়েতে রাজি হয়, সন্তানসহ আমার পরিবারের দায়িত্ব নিতেও ইচ্ছে প্রকাশ করে নতুন স্ত্রী। তাই তার জন্য চমক দেখাতেই হেলিকপ্টার ভাড়া করি। আজ নতুন বউ নিয়ে এসেছি। আমি সবার কাছে আমার বাকি জীবনের জন্য দোয়া চাই।

স্থানীয় বাসিন্দা বীপু মাদবর বলেন, বিয়েটি আমাদের গ্রামে হয়েছে। কামালের স্ত্রী অন্যের সঙ্গে দেড় মাস আগে চলে যায়। পড়ে আজ সে হেলিকপ্টারে করে এক মেয়েকে সঙ্গে নিয়ে নতুন স্ত্রী নিয়ে এসেছেন।

এলাকার অনেকেই ধারণা করছেন, ভেতরের কষ্টকে প্রশমিত করতেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন কামাল। যেন সাবেক স্ত্রীকে দেখাতে পারেন, পুরুষের জীবনও থেমে থাকে না।

টঙ্গীবাড়ি থানা পুলিশের ডিএসবির এসআই মনোরঞ্জন বলেন, বিয়ের অনুষ্ঠানে শান্তিপূর্ণভাবে হেলিকপ্টার অবতরণ করেছে। হেলিকপ্টারে বিয়ে দেখতে স্থানীয় লোকজন ওই এলাকায় ভিড় জমান। এটা বরের দ্বিতীয় বিয়ে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী

আপডেট সময় : ০৯:০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫