ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে পুলিশি অভিযানে বাসার ছাদ থেকে লাফ দিতে গিয়ে, আওয়ামী লীগ নেতার মৃত্যু সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি আমেরিকায় ট্রাক চাঁপায় বাংলাদেশী ব্যবসায়ী নিহত বিরামপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার, জিআর চাল বিতরণের উদ্বোধন করলেন মন্ত্রী বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সড়ক সংস্কারে দুর্ভোগের অবসান, পরিদর্শনে ইউএনও মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ বানারীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে জাল ও ভূয়া সার্টিফিকেটে চাকরি নেওয়ার অভিযোগ: থানায় জিডি ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও মোবাইল কোর্ট জরিমানা ইউএনওর সরকারি বাসভবন থেকে উদ্ধার ‘ঘরগিন্নি’ সাপ, পরে সুন্দরবনে অবমুক্ত দেশীয় অর্থায়নে দ্রুত “তিস্তা মেগা প্রকল্প”বাস্তবায়ন হবে: পানি সম্পদ মন্ত্রী

বরিশালে দুই সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশালে পার্কে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে তর্কের জেরে তিন দফায় দুই সাংবাদিককে মারধর করেছেন ছাত্রদল নেতারা। এতে এক সাংবাদিক রক্তাক্ত জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বেলস পার্ক গ্রীনসিটি পার্কের প্রবেশ পথে।

আহত হয়েছেন সময় টিভির ক্যামেরাম্যান সুমন হাসান ও চ্যানেল ২৪-এর ক্যামেরাম্যান শাকিল হাওলাদার পাপ্পু। এর মধ্যে পাপ্পুর মাথা ফেটে যাওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিক সুমন হাসান বলেন, বেলস পার্ক এলাকার মহিলা ক্লাব মিলনায়তনে সহকর্মীর সুন্নতে খতনার অনুষ্ঠানে অংশ নিতে পরিবার নিয়ে যান। তখন তার মেয়ে ক্লাব-সংলগ্ন গ্রীন সিটি পার্কে যাওয়ার বায়না ধরে। মেয়েকে নিয়ে পার্কে প্রবেশের সময় বাঁধা দেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী। পার্কের মধ্যে বেল্লাল গাজীর সন্তানরা খেলাধুলা করছে। তাই সেখানে আর কাউকে সে প্রবেশ করতে দেবেন না। এক পর্যায়ে ছাত্রদল নেতার সহযোগিরা এসে মব সৃষ্টি করে তাকে ঘিরে ফেলে। তখন তার মেয়ে চিৎকার করলে চ্যানেল ২৪-এর ক্যামেরাম্যান পাপ্পু ছুটে আসেন। তিনি পরিচয় দিলে ছাত্রদল নেতাসহ সহযোগিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা দুইজনকে মারধর শুরু করেন। তাদের মারধরে পাপ্পু পড়ে গিয়ে মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।

তিনি আরও বলেন, নিজেদের রক্ষায় ক্লাবে গিয়ে অন্য সহকর্মীদের ডেকে আনেন। তখন তৃতীয় দফায় ছাত্রদলের মহানগরের সহসভাপতি সোহেল, সাকিব, রাহাতসহ বেশ কয়েকজন এসে হামলা করেন। বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ আসার পূর্বে ছাত্রদল নেতারা পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী বলেন, আমি নিরাপত্তা প্রহরীকে কথা দিয়েছিলাম আর কেউ পার্কে প্রবেশ করতে পারবে না। তাই বাঁধা দিয়েছি। এ নিয়ে তর্ক ও হাতাহাতি হয়। এ সময় পড়ে গিয়ে একজনের মাথা ফেটে গিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে দুই সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

আপডেট সময় : ০৫:৫৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫