সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

দামুড়হুদা সীমান্তে ১ কেজি ৬৫০ গ্রাম রুপার বল উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদার জগন্নাথপুর সীমান্তে বিজিবি পোটলায় জড়ানো ১ কেজি ৬৫০ গ্রাম স্কচটেপ মোড়ানো রুপার বল উদ্ধার করেছে।এসময় পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর বিওপি সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় রুপা পাচার হতে পারে। এসময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে জগন্নাথপুর বিওপির কমান্ডার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। সকাল ৯ টায় বিজিবির সদস্যরা সীমান্তের মেইন পিলার ৯৬ থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বয়রা মাঠে এ্যাম্বুশ করে অবস্থান নেবার সময় একজন ব্যক্তিকে গামছায় কিছু বহন করে বয়রা মাঠের ভেতর দিয়ে হেঁটে আসতে দেখে। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে সে সঙ্গে থাকা গামছাটি ফেলে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। টহলদল তাকে ধাওয়া করলে সে ধানক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ফেলে যাওয়া গামছাটি জব্দ করলে, তার ভেতরে স্কচটেপে মোড়ানো তিনটি প্যাকেট পাওয়া যায়। জব্দকৃত প্যাকেটগুলো জগন্নাথপুর বিওপিতে এনে ডিজিটাল স্কেলে ওজন করে দেখা যায়, সেগুলোর মধ্যে মোট ১ কেজি ৬৫০ গ্রাম ভারতীয় রুপার বল রয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ১৩ হাজার টাকা।পরে নায়েব সুবেদার মো. আব্দুর সাত্তার বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়া উদ্ধারকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদা সীমান্তে ১ কেজি ৬৫০ গ্রাম রুপার বল উদ্ধার

আপডেট সময় : ০১:০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫