সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ট্রাক ভর্তি গরু-ছাগল রেখে পালাল চোরচক্র, বাবুগঞ্জে চাঞ্চল্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে গভীর রাতে গরু-ছাগল চুরি করে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় ধাওয়া খেয়ে ফেলে রেখে পালিয়েছে চোরচক্র। শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রাস্তা ভাঙা ও সংকীর্ণ হওয়ায় ট্রাকটি পাশ দিয়ে বয়ে যাওয়া খালের পাড়ে আটকে যায়। তখন উপায় না দেখে চোরচক্র ইসলামপুর, জাহাপুর ও ঠাকুরমল্লিক তিন এলাকার কেন্দ্রস্থল খলিফা মার্কেটের সামনে ট্রাকে থাকা ২টি গরু ও ১টি ছাগল ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, এটি একটি সংঘবদ্ধ গরু চোর চক্রের কাজ। এলাকাবাসীর দাবি, সম্প্রতি জাহাঙ্গীর নগর ইউনিয়নের বিভিন্ন স্থানে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে, যার ফলে গরুর খামারি ও পশুপালকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্তে নেমেছে।
এ ব্যাপারে জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন,
গরু চুরির বিষয়টি আজ সকালে আমি জানতে পারি। পরে ফেসবুকের মাধ্যমে জানতে পারি একটি চোর চক্র ট্রাকে গরু রেখে পালিয়েছে।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম জানান, গরুসহ ট্রাক রেখে পালিয়েছে চোর চক্রটি। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্রাক ভর্তি গরু-ছাগল রেখে পালাল চোরচক্র, বাবুগঞ্জে চাঞ্চল্য

আপডেট সময় : ০৮:০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫