০৫ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
চুয়াডাঙ্গা আবাসিক হোটেল থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা আবাসিক হোটেল থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা শহরের ‘চুয়াডাঙ্গা আবাসিক হোটেল’ থেকে পুলিশ এক টেক্সটাইল প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে।

শনিবার বেলা ১ টার দিকে
চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ সবুজপাড়ার মুজিবর রহমানের ছেলে
মামুনুর রহমান মাসুম(৫৫)’র মরদেহ চুয়াডাঙ্গার একটি হোটেলের ৪র্থ তলার কক্ষ থেকে উদ্ধার করা হয়। এর আগে ম্যাসিয়ার তার কক্ষের দরজার কাছে যেয়ে ডাক দিলে ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পরে থানার ওসিসহ পুলিশের টিম ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে। উল্লেখ তিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং তার বাড়ি চুয়াডাঙ্গার কেদারগঞ্জ সবুজপাড়ায় হলেও তিনি স্বপরিবারে ঢাকায় থাকতেন।
হোটেল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মামুনুর রহমান তিন বন্ধুর সঙ্গে চুয়াডাঙ্গায় ঘুরতে আসেন। তারা চুয়াডাঙ্গা আবাসিক হোটেলে ওঠেন।হোটেলের ম্যানেজার সাগর জানান, তারা তিনজনই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পরবর্তীতে মামুনুরের দুই বন্ধু চলে গেলেও তিনি হোটেলেই থেকে যান। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, মাহবুবুর রহমান মাসুম নামের এক ব্যক্তির মরদেহ হোটেলের রুমে রয়েছে। সিআইডির টিম এসে আলামত সংগ্রহ করেছে।তার মৃত্যুর কার‍ণ জানতে তদন্ত করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019