সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

প্রচলিত পদ্ধতিতে এক হাজার বছরেও সুষ্ঠু নির্বাচন সম্ভব না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, সংস্কার না হলে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। বাংলাদেশ নির্বাচন ব্যবস্থার যে প্রচলিত পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে এক হাজার বছরেও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে না।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় পাংশা পৌরসভা চত্বরে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৯৭৩ সাল থেকে দ্বাদশ জাতীয় সংসদ পর্যন্ত সেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেগুলো গ্রহণযোগ্য নির্বাচন ছিল না। ১৯৭৩ সালে আওয়ামী লীগ যে ২৯০টি সিট পেয়েছিলেন সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন ছিল না। আওয়ামী লীগের আমলে যে সব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তাদের মধ্যে যারা যতটুকু অপরাধ করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে।

পাংশা উপজেলা শাখার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান কবিরের সভাপতিত্বে গণসমাবেশে ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী আতিকুল রাহমান মুজাহিদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফেরদাউস আল আজাদসহ বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রচলিত পদ্ধতিতে এক হাজার বছরেও সুষ্ঠু নির্বাচন সম্ভব না

আপডেট সময় : ০৪:১৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫