সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরী : ডা.তাহের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::::সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সরকারের দায়িত্ব। এর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না। আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কেউ যদি আবার ভোটারবিহীন নির্বাচনের দিকে আগায়, তাহলে তাদের পরিণতি অতীতের মতোই হবে।” জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের ২১ আসনের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
২১ জুন শনিবার সকাল ১০ টায় বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে এই সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল অঞ্চলের টীম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর (দক্ষিণ) জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল জেলা আমীর অধ্যাপক আবদুল জব্বার, পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ফরিদ, ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসাইন, পটুয়াখালী জেলা আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, বরগুনা জেলা আমীর অধ্যাপক মাওলানা মহিব্বুল্লাহ হারুন। সমাবেশে বরিশাল অঞ্চলের ২১টি সংসদীয় আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বর্তমান বাংলাদেশে বৈষম্য কিংবা বিশেষ দলের প্রতি অনুরাগ জনগণ মেনে নেবেনা। মানুষ অনেক দলকে দেখেছে শান্তি পায়নি, এখন ইসলামী শাসন দেখতে চায়। জনগণের মনের চাওয়া হচ্ছে জামায়াতে ইসলামী, তাই তাদের চাওয়ার প্রতিফলন ঘটাতে জামায়াতের প্রত্যেক জনশক্তিকে সচেষ্ট ভুমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ডঃ শফিকুল ইসলাম মাসুদ বলেন, আপনি যত ভালো কাজ করবেন ততই আপনার প্রতিপক্ষ তৈরী হবে। তেমনিভাবে এখন অনেকেই জামায়াতের প্রতিপক্ষ। তবে আমরা ধৈর্য ও আদর্শের মাধ্যমে তা মোকাবেলা করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরী : ডা.তাহের

আপডেট সময় : ০৯:৩৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫