সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বাউফলে স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে ২ সন্তানের জননীর অনশন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর বাউফলে স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করছেন নাসিমা বেগম (৪০) নামের ২ সন্তানের জননী। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে তার প্রেমিক কাওসারের বাড়িতে অনশন শুরু করেন তিনি।

কাওসার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের বন্দেআলী হাওলাদার বাড়ির আনসার হাওলাদারের ছেলে। নাসিমা ঢাকার কেরাণীগঞ্জের মেয়ে।

প্রেমিকা নাসিমার অভিযোগ- কাওসার কেরানীগঞ্জের একটি প্লেনসিটের দোকানে চাকরি করতেন। চাকরি সুবাদে ওই নারীর স্বামীর সঙ্গে কাওসারের সম্পর্ক তৈরি হয়। সে সম্পর্কের সূত্র ধরে নাসিমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৫ বছর ধরে প্রেম চলছে। সম্প্রতি বিষটি জানাজানি হলে নাসিমার সঙ্গে তার স্বামীর ছাড়াছাড়ি হয়। এ ঘটনা জানালে কাওসার তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। কাওসারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে কাওসার চাকরি ছেরে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেন। উপায় না পেয়ে নাসিমা কাওসারের গ্রামের বাড়িতে এসে স্ত্রীর মর্যাদা দাবি করেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে ২ সন্তানের জননীর অনশন

আপডেট সময় : ০৬:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫