সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গুলি, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ছাত্রদল। বুধবার (১১ জুন) দুপুরে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আর উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনো রূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জাহিদুল ইসলাম বাবুর বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ এবং অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানান।

প্রসঙ্গত, মঙ্গলবার (১০ জুন) নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনতার হাতে অবরুদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগ ওঠে। এ সময় মামুন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পর নিহত মামুনের পরিবার রাতেই রুপগঞ্জ থানায় জায়েদুল ইসলাম বাবুসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গুলি, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৩:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫