সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বাবুগঞ্জে ছাত্রদলের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জের সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজ ছাত্রদলের ঘোষিত কমিটিকে অনিয়মিত ও জাতীয় পার্টি এবং ছাত্রলীগ নিয়ে পকেট কমিটি আখ্যা দিয়ে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছে ছাত্রদলের একটি অংশ।

রোববার (১ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মিছিলে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজ ছাত্রদলের যেসব নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে নিজের জীবনকে উপেক্ষা করে দলীয় কর্মসূচি বাস্তবায়ন করেছে সেসব নেতাকর্মীদের উপেক্ষা করে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সদস্যদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

পদ বঞ্চিত নেতারা বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে তার বিন্দুমাত্র উদ্দেশ্য পূরণ করতে পারবে না এ কমিটি। বরং ক্যাম্পাসে ছাত্রদলের গৌরবোজ্জ্বল ইমেজকে নষ্ট করে বিভেদের সৃষ্টি করবে এ কমিটি। আমরা এ কমিটিতে প্রত্যাখ্যান করছি। এবং অবিলম্বে জাতীয় জাতীয় পার্টির ও আওয়ামী দোসরদের বাদ দিয়ে নতুন করে কমিটি করার আহ্বান জানান।

দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ৪ টি কলেজ ও ১ টি মাদ্রাসার ছাত্রদলের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল। মূলত এরপর থেকেই বিভিন্ন কলেজ শাখার কমিটির নানা বিষয়ে আলোচনার সূত্রপাত হয়। এই কমিটিতে ছাত্র সমাজের এক নেতাকে সভাপতি করা হয়েছে। ছাত্রদলের কলেজ শাখার সভাপতি হওয়া ওই ছাত্র সমাজ নেতার নাম মো. সাকিব মল্লিক । তিনি উপজেলার কেদারপুর ইউনিয়ন ছাত্র সমাজের যুগ্ম সম্পাদক পদে রয়েছেন। সাকিব মল্লিক ইউনিয়ন ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকার কথা স্বীকার করেছেন কেদারপুর ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো: আসিফ হাসান । তার আওয়ামী লীগের ও জাতীয় পার্টির কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। যা নিয়ে বাবুগঞ্জের রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা সমালোচনা।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন আবুল কালাম ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মারুফ রাজন, সিনিয়র যুগ্ম- সম্পাদক মোঃ ইমরান হোসেন,প্রচার সম্পাদক মোঃ নাহিদ, ছাত্রী বিষয়ক সম্পাদিকা মোসাঃ শামসুন্নাহার রিয়া, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম ফরাজী, ক্রীড়া সম্পাদক মোঃ জমির হাওলাদার, সামাজিক ও গণমাধ্যম সম্পাদক মোঃ মৃদুল হাওলাদারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ছাত্রদলের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ

আপডেট সময় : ০৩:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫