সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বিয়ের ৬ মাসে সন্তানের জন্ম, পরকীয়ার জেরে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে জান্নাতি নামের ২২ দিনের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর মরদেহ পানিতে ফেলে গুম করার চেষ্টা করে মা মিতা খাতুন ও পরকীয়া প্রেমিক সেরেবুল ইসলাম। এ ঘটনায় ঘাতক মাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।

আটককৃতরা হলেন—মিরপুর উপজেলার পোড়াদহ চিথলিয়া এলাকার মিতা খাতুন (২৫), পরকীয়া প্রেমিক সেরেবুল ইসলাম (২৮), সেরেবুলের বাবা সাইদুল ইসলাম (৫০) ও তার ভাবি চাঁদনী খাতুন (৩৫)। তারা চিথলিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিষাকুণ্ডি এলাকায় রাজু নামের এক ব্যক্তির সঙ্গে মিতা খাতুনের বিয়ে হয়। বিয়ের ছয় মাস পর মিতা এক কন্যাসন্তানের জন্ম দেন। নবজাতক জন্মের বিষয় নিয়ে রাজু ও মিতার মাঝে ঝগড়া-বিবাদ লেগে থাকত। এরপর মিতা শিশুটিকে নিয়ে মায়ের বাড়ি মিরপুর উপজেলার চিথলিয়া চলে আসেন। সেখানেও বাচ্চাটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। বাচ্চাটির বাবা কে? যেহেতু বিয়ের আগে থেকেই চাচাতো ভাই শেরেবুলের সঙ্গে মিতার প্রেমের সম্পর্ক ছিল তাই সবাই শেরেবুলকে সন্দেহ করতে শুরু করেন। একপর্যায়ে এ নিয়ে ঝামেলা শুরু হয়। পরবর্তীতে মিতা ও শেরেবুল বাচ্চাটিকে হত্যা করেন। এ ঘটনায় শেরেবুলের বাবা ও তার ভাবি শিশুটিকে হত্যায় সহায়তা করেন।

আরও জানা গেছে, গত ২৫ মে শিশুটিকে হত্যা করে সেরেবুল ও মিতা। হত্যার পর তাকে পার্শ্ববর্তী জিকে খালে ফেলে দেয়। এরপর তারা অপপ্রচার চালাতে থাকেন, মিতার স্বামী রাজু বাচ্চাটিকে চুরি করে নিয়ে গেছে। ২৫ মে রাতে মিতা মিরপুর থানায় একটি মানবপাচার আইনে মামলা করেন। তাৎক্ষণিক মিরপুর থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ ঘটনার তদন্ত ও বাচ্চার মাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে। ২৯ মে সকালে শিশুটিকে হত্যার দায় স্বীকার করেন মিতা। তার দেওয়া তথ্যমতে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, মিতা ও শেরেবুল দুজনেই তাদের মধ্যকার সম্পর্কের কথা স্বীকার করেছেন। পরকীয়ার জেরে নবজাতক শিশুকে হত্যা করে খালের পানিতে ফেলে দেয় তার মা মিতা ও পরকীয়া প্রেমিক শেরেবুল। শিশুটির মা মিতা খাতুনের স্বীকারোক্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিয়ের ৬ মাসে সন্তানের জন্ম, পরকীয়ার জেরে হত্যা

আপডেট সময় : ০২:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫