সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

ঝালকাঠিতে ভুমি মেলার সমাপনী ও পুরুস্কার বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার ২৭ মে আয়োজিত হয় ভূমি মেলার সমাপনী, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আমান উল্লাহ সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।

ভূমি মেলা ২০২৫-এ জেলার ভূমি সংক্রান্ত সকল দপ্তরসমূহের অংশগ্রহণ ও সেবা প্রদানের মধ্য দিয়ে জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া দেখা গেছে। খতিয়ান, নামজারি, জমির পরিমাপ, ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইন ভূমি সেবা প্রাপ্তির পদ্ধতি ইত্যাদি বিষয়ে তথ্য প্রদান, তাৎক্ষণিক সহায়তা ও সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম ছিল মেলার অন্যতম আকর্ষণ।

পরিশেষে মেলায় অংশগ্রহণকারী স্টল প্রতিনিধিদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিগণ সকলকে ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর ও নাগরিকসেবামুখী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান জানান।

এই মেলার মধ্য দিয়ে জনসচেতনতা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি জনসেবায় সরকারের সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপের প্রতিফলন ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে ভুমি মেলার সমাপনী ও পুরুস্কার বিতরণ

আপডেট সময় : ০৩:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫