সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

নাটোরে বিএনপি অফিসে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নাটোরের সিংড়ায় বিএনপির একটি অফিসে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আলহাজ্ব কুদ্দুস আকন্দ (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করা‌ হয়েছে। তবে জেলা বিএনপি নেতাদের দাবি, অফিসটি অনুমোদনবিহীন ব্যক্তিগত অফিস।

রোববার (১১ মে) দিবাগত রাতে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এ ঘটনা ঘটে। আটককৃত আলহাজ্ব আব্দুল কুদ্দুস আকন্দ (৫৫) বামিহাল গ্রামের মৃত খোকা আনন্দের ছেলে।

জানা যায়, আব্দুল কুদ্দুস নিজেকে ইউনিয়ন বিএনপির মৎস্যজীবী দলের সভাপতি দাবি করলেও ৫ আগস্টের আগে বিএনপির কোনো মিছিল, মিটিংয়ে তিনি অংশগ্রহণ করেননি। ৫ আগস্টের পরে উপজেলার বামিহাল বাজারে তার নিজ বাসার নিচ তলায় বিএনপির পার্টি অফিস স্থাপন করে ব্যাপক ভূমি দখল, চাঁদাবাজি করে আসছিল।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম আনু বলেন, এটা দলীয় অনুমোদিত কোন পার্টি অফিস নয় ওইটা কুদ্দুস সাহেবের ব্যক্তিগত অফিস। দল ব্যক্তিগত অপকর্মের দায় কখনোই নেবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছে সব ধরনের খারাপ কাজ থেকে দলকে দূরে রাখতে হবে।

এ বিষয়ে সিংড়া থানা পুলিশের ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনী একজনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। এ বিষয়ে গত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নাটোরে বিএনপি অফিসে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৪:৫১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫