সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণ মামলা তুলে নিতে সাবেক এমপি আবুল হোসেনের হুমকি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টারঃ-

ধর্ষণ মামলা তুলে নিতে মামলার বাদি ও ভিকটিমকে মামলা ফাইনাল দিয়ে তার বিরুদ্ধে টুএলেভেন দেয়াসহ দেখে নেয়ার হুমকি দেয়ার অভিযোগ বরিশালের বাকেরগঞ্জের সাবেক এমপি ও জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খানের বিরুদ্ধে। এ ঘটনায় ভিকটিম শনিবার (১০ মে) বেলা ১২ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার বাদী ও ভিকটিম সারমিন (ছদ্মনাম)। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছর তিনি বরিশালের একটি ট্রেনিং ইনস্টিটিট থেকে নার্সিং কোর্স শেষ করেছেন। তার বাবা বেঁচে নেই। তিনি তার বৃদ্ধা মা ও ছোট ভাইকে নিয়ে বাকেরগঞ্জ পৌরসভায় ভাড়া বাসায় বসবাস করেন। একই এলাকায় বসবাস করার সুবাদে বাকেরগঞ্জ পৌর ছাত্রদল আহবায়ক মোঃ রুহুল আমিন তাকে বিয়ের প্রলোভনে দীর্ঘদিন শারীরিকভাবে ধর্ষণ করে। এ ঘটনায় তিনি বাকেরগঞ্জ থানায় গত ২২ জানুয়ারি একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং-জিআর-২৩/২৫। মামলা দায়ের করার পর সাড়ে ৩ মাস পেরিয়ে গেলেও মামলার তদন্ত কর্মকর্তা এস আই তোফাজ্জল আসামীকে গ্রেপ্তার না করে আসামীর পক্ষালম্বন করেছে। উল্টো সমঝোতার নামে গত বুধবার (৭মে) রাত ১১ টায় সাবেক এমপি ও জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান স্থানীয় দুই যুবদল নেতার মাধ্যমে তাকে ও তার মাকে তার বাসভবনে ডেকে নেয়। তিনি গিয়ে দেখতে পান সেখানে আগে থেকেই থানার নবাগত অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ও মামলার তদন্ত কর্মকর্তা এস আই তোফাজ্জল বসে আছেন।লিখিত বক্তব্যে তিনি বলেন, সাবেক এমপি আবুল হোসেন খান তাকে ডেকে নিয়ে তার কোন কথা না শুনেই তিনি ছাত্রদল নেতা রুহুলের নামে দায়ের করা ধর্ষণ মামলা তুলে নিতে বলেন। যদি তিনি মামলা তুলে না নেয় পরদিন বৃহস্পতিবার সকালের মধ্যেই মামলা ফাইনাল দিয়ে দিবেন। এমনকি তিনি তার নামে টুএলেভেন দিবেন বলেও হুমকি দেন। গত কয়েক দিন আগে পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার ও পৌর বিএনপির ২নং ওয়ার্ডের সভাপতি শেখ মাহমুদুর রহমান রিমন তার বাসায় গিয়ে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে হুমকি দেয়। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। তদন্ত কর্মকর্তার গাফিলতির অভিযোগ এনে বলেন, যে কোন সময় তিনি জুলাই আন্দোলনে দুমকি থানার শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়ার মত আত্মহত্যার পথ বেছে নিবেন। আর তার দায় দায়িত্ব পুলিশ প্রশাসন এবং হুমকিদাতা রাজনৈতিক নেতৃবৃন্দকে নিতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিশেষে তিনি সম্মানিত সাংবাদিকবৃন্দের মাধ্যমে পুলিশের আইজিপি, বরিশালের ডিআইজিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মামলার তদন্ত কর্মকর্তা এস আই তোফাজ্জেলকে অবিলম্বে প্রত্যাহার এবং সাবেক এমপি আবুল হোসেন খানের হুমকি থেকে পরিবারের নিরাপত্তা দেয়ার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণ মামলা তুলে নিতে সাবেক এমপি আবুল হোসেনের হুমকি

আপডেট সময় : ১০:৪৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫