সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

অচিরেই মীরগঞ্জ সেতু নির্মাণ কাজ শুরু করা হবে। ———————-নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 51;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অচিরেই মীরগঞ্জ সেতু নির্মাণ কাজ শুরু করা হবে এবং ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক চার লেন করার উদ্যোগ নিয়েছে সরকার। এ সময় মুলাদী মীরগঞ্জের নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষ ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান এ সময় নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন জনগণকে আশ্বস্ত করেন নদী শাসন এর মাধ্যমে নদীর ভাঙ্গন প্রতিরোধ করেই মীরগঞ্জ সেতু নির্মাণ কাজ করা হবে।

তিনি শুক্রবার ৯ মে বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ-মুলাদীর সন্ধ্যা নদীর মিরগঞ্জ সংযোগ সেতুর কার্যক্রম পরিদর্শন কালে এ কথা বলেন। উপদেষ্টা ০৯ মে ২০২৫ শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউজ হতে হিজলা উপজেলার উদ্দেশ্যে কোস্টগার্ডের সহযোগিতায় স্পীডবোটযোগে যাত্রা করে বিআইডব্লিউটিএ’র ড্রেজিং কার্যক্রম পরিদর্শন শেষে মিরগঞ্জে কিছু সময়ের জন্য অবস্থান করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়াও সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার, বরিশালের জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন, বিআইডব্লিউটির চেয়ারম্যান, বাবুগঞ্জ উপজেলা সরকারি কমিশনার ভূমি কামরুন নাহার তামান্না , বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল আলম, বরিশাল মহানগর জামায়াতের আমীর জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের এডিপিতে প্রকল্প তালিকায় আছে মীরগঞ্জ সেতুর নাম। প্রকল্পের নাম দেওয়া হয়েছে রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদি-হিজলা সড়কের অষ্টম কিলোমিটার অংশে (জেড ৮০৩৪) আড়িয়াল খাঁ নদের ওপর সেতু নির্মাণ।

স্থানীয়রা জানান , মীরগঞ্জ সেতু স্থাপিত হলে শুধু তিন উপজেলাবাসীই উপকৃত হবেন না। পদ্মা সেতুর মাওয়া পয়েন্টের এপ্রোচ সড়কের সঙ্গে বিভাগীয় শহর বরিশালের সড়কপথের দূরত্ব অর্ধেক কমে ৯০ কিলোমিটার হবে। বরিশালের মীরগঞ্জে সেতু নির্মিত হলেই এসব হিসাব-নিকাশ বাস্তবে রূপ নেবে।
#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অচিরেই মীরগঞ্জ সেতু নির্মাণ কাজ শুরু করা হবে। ———————-নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন।

আপডেট সময় : ০২:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫